গোপনীয়তা নীতি
আপনার কোন তথ্য আমরা নিই, কেন নিই আর কীভাবে সুরক্ষিত রাখি।
যে তথ্য নেওয়া হয়
অর্ডার করার সময় আপনার নাম, মোবাইল নম্বর, ডেলিভারি ঠিকানা আর (চাইলে) ইমেইল। লগইন করলে আপনার ইমেইল বা ফোন নম্বর, সেভ করা ঠিকানা আর Cart।
তথ্য কেন ব্যবহার করা হয়
• অর্ডার কনফার্ম করা আর ডেলিভারি দেওয়া • অর্ডারের অবস্থা জানানো • ভুয়া অর্ডার ঠেকানো • সাইট আরও ভালো করা
তথ্য কার সাথে শেয়ার হয়
আপনার তথ্য আমরা বিক্রি করি না। শুধু ডেলিভারির জন্য কুরিয়ার কোম্পানির সাথে নাম, ফোন নম্বর আর ঠিকানা শেয়ার করা হয়। অনলাইন পেমেন্ট চালু হলে পেমেন্ট গেটওয়ে নিজেই আপনার কার্ড বা মোবাইল ব্যাংকিংয়ের তথ্য নেবে, আমাদের কাছে সেটা থাকে না।
আপনার ডিভাইসে যা রাখা হয়
Cart আর Checkout-এর তথ্য (নাম, ফোন, ঠিকানা) আপনার ব্রাউজারে রাখা হয় যাতে পরের বার আবার লিখতে না হয়। লগইনের জন্য প্রয়োজনীয় কুকি ব্যবহার করা হয়।
তথ্যের নিরাপত্তা
সব তথ্য নিরাপদ সার্ভারে রাখা হয়, আর প্রতিটা গ্রাহক শুধু নিজের অর্ডার ও ঠিকানা দেখতে পারেন।
আপনার অধিকার
আপনার অ্যাকাউন্ট বা তথ্য মুছে ফেলতে চাইলে যোগাযোগ পেজের মাধ্যমে আমাদের জানান।
সর্বশেষ আপডেট: অক্টোবর ২০২৬