OBIN SHOP

প্রশ্নোত্তর

সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নগুলোর উত্তর।

প্রোডাক্টগুলো কি আসল?

হ্যাঁ। আমরা শুধু যাচাই করা প্রোডাক্ট বিক্রি করি, আর ছবিগুলো নিজেরা তুলি যাতে যা দেখছেন তা-ই পান।

অর্ডার করতে কি লগইন লাগবে?

না। শুধু নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দিয়েই অর্ডার করা যায়। লগইন করলে অর্ডারের ইতিহাস, সেভ করা ঠিকানা আর Cart সব ডিভাইস থেকে দেখতে পাবেন।

ডেলিভারি চার্জ কত?

ঢাকার ভেতরে আর বাইরে চার্জ আলাদা। এলাকা বেছে নিলেই Checkout-এ সঠিক চার্জ আর মোট দাম দেখাবে, পরে কোনো বাড়তি চার্জ যোগ হয় না।

ডেলিভারি পেতে কত দিন লাগে?

প্রতিটা প্রোডাক্ট পেজে আর Checkout-এ আপনার এলাকার আনুমানিক ডেলিভারি সময় দেখানো থাকে।

কীভাবে পেমেন্ট করব?

এখন Cash on Delivery: প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন। শীঘ্রই bKash, Nagad আর কার্ডে অনলাইন পেমেন্ট চালু হবে, আর তাতে প্রোডাক্টের দামে ছাড় পাবেন।

অর্ডারের পর কী হয়?

আমাদের টিম ফোন করে অর্ডার কনফার্ম করে। এরপর প্যাক করে কুরিয়ারে পাঠানো হয়। প্রতিটা ধাপ Order ID আর মোবাইল নম্বর দিয়ে Track Order পেজে দেখতে পারবেন।

প্রোডাক্ট নষ্ট বা ভুল এলে কী করব?

হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে আনবক্সিং ভিডিওসহ আমাদের জানান, আমরা বদলে দেব। বিস্তারিত রিটার্ন নীতি পেজে আছে।

অর্ডার বাতিল করা যায়?

হ্যাঁ, কুরিয়ারে পাঠানোর আগে যোগাযোগ করলে বাতিল করা যায়।